কিশোরগঞ্জ সদর প্রতিনিধি : “চলো একসাথে গড়ি বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে মহান বিজয় দিবস উপলক্ষে কিশোরগঞ্জ সদর ও শহর জামায়াতে ইসলামীর উদ্যোগে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০:৩০টায় শহরের কালীবাড়ি মুক্তমঞ্চ থেকে বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢাকা শহরের বটতলা সদর হাসপাতাল সংলগ্ন গিয়ে শেষ হয়।
বর্ণাট্য র্যালীতে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো রমজান আলী কিশোরগঞ্জ-৩ (নিকলী-বাজিতপুর) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থীসহ সাবেক নায়েবে আমীর ও জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী কিশোরগঞ্জ-১(কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মোঃ মোসাদ্দেক ভূঁইয়া এবং জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা অধ্যাপক নাজমুল ইসলামসহ শহর জামায়াতর আমীর আ ম ম আব্দুল হক । এছাড়া উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুন ও জেলা দপ্তর সম্পাদক মুজাহিদ বিল্লাহসহ থানা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।





