উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন দেশটির উপ-প্রধানমন্ত্রী ইয়াং সুং হোকে বরখাস্ত করেছেন। তিনি মন্ত্রীকে দায়িত্ব পালনে ‘অযোগ্য’ আখ্যা দিয়েছেন এবং এক নজিরবিহীন মন্তব্যে তাকে ছাগলের সঙ্গে তুলনা করেছেন।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, সোমবার রিয়ংসং মেশিন কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে কিম জং উন ইয়াং সুং-হোকে অনুষ্ঠানের মাঝেই বরখাস্ত করেন। কিম বলেন, “কমরেড ভাইস প্রিমিয়ার, বেশি দেরি হওয়ার আগে নিজেই পদত্যাগ করুন। গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য আপনি অযোগ্য। সহজভাবে বলতে গেলে, ছাগল দিয়ে গরু চালানো যায় না। এটি আমাদের কর্মকর্তা নিয়োগ প্রক্রিয়ার একটি ভুল।”
কিম জং উন আরও বলেন, “কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য মন্ত্রী ইয়াং-এর ওপর ভরসা রাখা যায় না।” তিনি তার সরকারি কর্মকর্তা নিয়ে সাধারণ সমালোচনাও করেছেন, উল্লেখ করে যে অনেকেই দায়িত্বজ্ঞানহীন ও নিষ্ক্রিয় মনোভাব দেখাচ্ছেন।
উল্লেখ্য, কিম জং উন প্রায়ই অলস বা অযোগ্য সরকারি কর্মকর্তাদের সমালোচনা করেন। তবে জনসম্মুখে এমন দৃঢ় ও ব্যঙ্গাত্মক মন্তব্য করা এই ঘটনায় প্রথমবারের মতো।
নতুন কারখানাটি উদ্বোধনের পর উত্তর কোরিয়ার মোট যন্ত্রপাতি উৎপাদনের ১৬ শতাংশ সরবরাহ করবে।





