কাস্টমসের ৪৮৫ জন রাজস্ব কর্মকর্তাকে বদলি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

\r\n

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কাস্টমস হাউজ ও বন্ড কমিশনারেটে পদায়ন পাওয়া কর্মকর্তাদের আদেশ অবিলম্বে কার্যকর হবে। অন্য দপ্তরে কর্মরত কর্মকর্তাদের ৬ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। পদায়ন ও অবমুক্তির কপি এনবিআরের শুল্ক ও ভ্যাট প্রশাসন-১ শাখায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

\r\n

এর আগে তিন দফায় মোট ৭৩৭ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি করা হয়েছিল।