জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলার পুর এম,ইউ ফাজিল (স্নাতক) মাদ্রাসার আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। রবিবার (৫ অক্টোবর) সকাল ১১ টায় দিবসটি উদযাপন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায়, জাতি গড়ার কারিগর হিসাবে শিক্ষকদের জীবন মান উন্নয়নের জন্য বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং মাদ্রাসা শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণ সহ অন্যান্য বৈষম্য দূরীকরণে সরকারের প্রতি দাবি জানানো হয়।
এসময় মাদ্রাসার অধ্যক্ষ মুফতী সাহেব আলী শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর যে দায়িত্ব অর্পি ত হয়েছে তা যেন যথাযথ ভাবে পালন করতে পারি, সেদিকে সর্বদা সচেতন থাকতে হবে।
কর্মসূচিতে মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি ও সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক আইয়ুব আলী, সহকারী অধ্যাপক ওয়াইদুল হক (নান্নু), প্রভাষক আরিফুল ইসলাম এবং প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।





