জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিস মেরি (৩৫) কে ঢাকার রমনা থানার সিআর মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার বিকালে জয়পুরহাট ডিবি পুলিশ ও কালাই থানা পু্লিশের যৌথ অভিযানে পৌরসভার আওঁড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
এবিষয়ে ডিবির ওসি মো: আসাদুজ্জামান বলেন, ঢাকার একটি সিআর মামলায় ওয়ারেন্ট মূলে আসামি মিস মেরিকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে কালাই থানা থেকে পুলিশি নিরাপত্তায় কোর্টের মাধ্যমে জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।





