কারচুপির অভিযোগে ডাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র সহসভাপতি (ভিপি) প্রার্থী তাহমিনা আক্তার। মঙ্গলবার বিকেলে টিএসসিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ভোটকেন্দ্রে ভোট কারচুপি ও দখলদারিত্ব হয়েছে।


\r\n

তাহমিনা আক্তারের অভিযোগ, ইসলামী ছাত্রশিবিরের পক্ষে আগে থেকে পূরণ করা ব্যালট ব্যবহার করা হয়েছে এবং বিভিন্ন কৌশলে জালিয়াতি করে তাদের প্রার্থীকে বিজয়ী করার চেষ্টা করা হয়েছে।


\r\n

তিনি বলেন, “আমি এই ভুয়া নির্বাচন বর্জন ও বয়কট করছি। শিবিরের প্রতি পক্ষপাতদুষ্ট ভিসি এবং নির্বাচন সংশ্লিষ্টদের প্রতি আমার অনাস্থা প্রকাশ করছি। তাদের পদত্যাগ ও বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছি।”