বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি কাতারের জনগণ এবং আমির শেখ তামিম আল থানির প্রতি দৃঢ় সংহতি জানান।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মাধ্যমে পাঠানো বিবৃতিতে তারেক রহমান বলেন, আন্তর্জাতিক সংশ্লিষ্ট পক্ষগুলিকে এই সামরিক হামলার বিরুদ্ধে জরুরি পদক্ষেপ নেওয়া এবং আন্তর্জাতিক নিয়ম ও নীতিমালা লঙ্ঘনের জন্য জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।





