কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাইয়ুমপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জুয়েল ওরফে বাদশা জুয়েলকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল বুধবার (১১ মার্চ) তাকে গ্রেফতার করা হলেও কোথা থেকে এবং কখন তাকে আটক করা হয়েছে—এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
কসবা থানা পুলিশ সূত্রে জানা গেছে, বাদশা জুয়েলের বিরুদ্ধে মাদকসহ মোট ১৯টি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।
গ্রেফতারের পর বুধবারই তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারের বিস্তারিত তথ্য বৃহস্পতিবার জানানো হবে।





