প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, কল রেকর্ড ফাঁস হওয়ার আশঙ্কায় তিনি টেলিফোনে কারও সঙ্গে কথা বলতে চান না। এমনকি এই ভয়ে তিনি রাজনৈতিক নেতাদের সঙ্গেও ফোনে যোগাযোগ এড়িয়ে চলছেন।


রোববার (২৮ সেপ্টেম্বর) বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত নির্বাচনি সংলাপের সমাপনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।


সিইসি বলেন, পরামর্শ দেওয়ার থাকলে তা লিখিতভাবে, সরাসরি সাক্ষাতে বা অন্য কোনো উপায়ে জানাতে পারেন। নির্বাচন কমিশনের দরজা সবার জন্য সবসময়ই খোলা। তিনি স্পষ্ট করে জানান, টেলিফোনে কথা বললে সেটি রেকর্ড হয়ে ফাঁস হওয়ার শঙ্কা থাকে, আর তাই তিনি সরাসরি সাক্ষাতে কথা বলার পক্ষপাতী।


\r\n\r\n\r\n

তিনি আরও বলেন, টেলিফোনে কথা না বলার কারণে অনেকের কাছে তার সম্পর্কে ভুল ধারণা তৈরি হয়েছে। রাজনৈতিক নেতাদের সঙ্গেও ফোনে না কথা বলায় নানা রকম বদনামের মুখে পড়তে হয়েছে তাকে। তবে এসবের পেছনে একমাত্র কারণই হলো— কল রেকর্ড ফাঁস হওয়ার আশঙ্কা।