বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরে দলকে নেতৃত্ব দেবেন বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। ডা. জাহিদ হোসেন বলেন, “জাতীয় নির্বাচনের বহু আগেই দেশে থেকে তারেক রহমান দলকে নেতৃত্ব দেবেন। যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে, তাদের কোনো কাজ হবে না; ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।”
তিনি আরও বলেন, “পিআর পদ্ধতি বেআইনি আবদার। সংবিধান ইচ্ছা করলেই এটি বাতিল করা যেতে পারে। আবেগী না হয়ে জনগণের আকাঙ্ক্ষা বুঝতে হবে।”
ডা. জাহিদ হোসেন যোগ করেন, “যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী নয়, তারা ষড়যন্ত্র করছে। পতিত স্বৈরাচার পেছনদিক থেকে এসে জনগণের অধিকার হরণ করার পাঁয়তারা করছে।”





