মিরর নিউজ ২৪ অনলাইন থেকে মুদ্রিত | mirrornews24.com
বিভাগ: সারা দেশ
তারিখ: ২০ ডিসেম্বর, ২০২৫
লেখক: নিউজ ডেস্ক
বাংলাদেশের প্রতিচ্ছবি
ওসমান হাদির বিক্ষোভে নেতৃত্ব দেওয়ায় জুলাইযোদ্ধার উপর যুবলীগ সভাপতির ছেলে ও ভাইপোর হামলা
নিউজ ডেস্ক
প্রকাশ: ২০ ডিসেম্বর, ২০২৫
পড়ার সময়: 2 মিনিট
সাতক্ষীরা জেলা প্রতিনিধি : সাতক্ষীরা জেলার প্রতানগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি আবুল কালামের ছেলে বাবু ও তার ভাই বাক্কারের ছেলে রোকন জুলাইযোদ্ধা মাসুদ রানার ওপর অতর্কিত হামলা।
অভিযোগ সূত্রে জানা যায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেয় মাসুদ রানা। মিছিল শেষে বাড়ি ফেরার পথে গতকাল রাত আনুমানিক ৭টার দিকে মাসুদ রানার উপর অতর্কিত হামলা চালায় হয়। হামলায় মাসুদ রানার আহত হয় এবং আমাকে বাঁচাও চিৎকার করে বললে আশপাশের লোকজন উদ্ধার করে। অভিযুক্ত বাবু প্রতাপনগর ইউনিয়ন যুবলীগ ৩নং ওয়ার্ড সভাপতি আবুল কালামের ছেলে ও রোকন তার ভাই আবু বক্করের ছেলে।
হামলার পর স্থানীয়রা আহত মাসুদ রানাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
তবে হামলার পর অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী বলেন প্রতাপনগর ইউনিয়ন শাখার আমীর মাওঃ অহিদুজ্জামান বলেন\" জুলাইয়ের অন্যতম যোদ্ধা মাসুদ রানার উপর হামলার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি এবং অপরাধীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার ও শাস্তির ব্যবস্থা করতে হবে\"।
হামলার ঘটনায় পুলিশ প্রশাসন জানিয়েছে, অভিযুক্তদের গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
এদিকে স্থানীয় অনেকের অভিযোগ, আওয়ামী লীগের সংশ্লিষ্ট দোষরদের প্রতি রাজনৈতিক নেতাদের অতিরিক্ত নমনীয়তার কারণেই এ ধরনের হামলার ঘটনা ঘটছে। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।