শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছাত্রশিবিরের এক নেতা নিহত হয়েছেন।

\r\n

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে মোটরসাইকেল চালানোর সময় একটি বাসের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মারা যান।

\r\n

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম জানান, বগুড়া জেলা পূর্ব শাখার সদস্য রাফিউল হাসান শহীদ ওসমান হাদির হত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেওয়ার পর ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। তিনি জানান, রাফিউল মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় মহিপুর এলাকায় পেছন থেকে আসা দ্রুতগামী ওরিন পরিবহনের একটি বাসের ধাক্কায় ছিটকে পড়ে মৃত্যু হয়।

\r\n

নিহত রাফিউল হাসান ২০২৫ সালের এইচএসসি পরীক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের রেজাউর করিমের ছেলে এবং স্থানীয় একটি শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

\r\n

স্থানীয়রা জানান, রাফিউল শেরপুর বাসস্ট্যান্ড শাহী মসজিদে জুমার নামাজ শেষে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছিলেন। দুর্ঘটনার পর শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।