ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হত্যাচেষ্টার ঘটনায় আরও দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা সীমান্ত দিয়ে লোক পারাপারের সঙ্গে জড়িত বলে জানা গেছে।


পুলিশ জানিয়েছে, ওসমান হাদিকে গুলি করার সঙ্গে জড়িতদের সীমান্ত পার হতে বাধা দিতে অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে এবং তাদের পাসপোর্ট ব্লক করা হয়েছে।


এর আগে, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর প্লেটের সূত্র ধরে গত রাতেই একজনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে গ্রেফতারকৃতদের সংখ্যা মোট তিনজনে পৌঁছেছে।


উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। ঘটনার পর থেকে হামলাকারীদের ধরতে রাজধানীজুড়ে অভিযান চালাচ্ছে ডিএমপি। বর্তমানে হাদি এভারকেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন রয়েছেন।