সৌদি আরবের মদিনার কাছে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ডিজেলভর্তি ট্যাংকারের সংঘর্ষে কমপক্ষে ৪২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশিরভাগই ভারতীয় নাগরিক বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দুর্ঘটনাটি বাংলাদেশ সময় দিবাগত রাত ২টার দিকে মুফরিহাত এলাকায় ঘটে। দুর্ঘটনার সময় বাসটি মক্কা থেকে মদিনার পথে যাচ্ছিল।

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ১১ জন নারী ও ১০ জন শিশু রয়েছেন। দুর্ঘটনার সময় অনেক যাত্রী ঘুমে থাকায় বাসে আগুন লাগার পর বের হওয়ার সুযোগ পাননি। বাসটি সম্পূর্ণরূপে পুড়ে যাওয়ায় মৃতদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।

উদ্ধারকারী দলের একজন সূত্রের মতে, একজন ব্যক্তি বেঁচে আছেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা এখনও অনিশ্চিত।

তেলেঙ্গানা সরকার জানিয়েছে, তারা রিয়াদের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছে এবং মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি স্থানীয় কর্মকর্তাদের দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় করতে নির্দেশ দিয়েছেন।