আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, আন্তর্জাতিক তদন্ত সংস্থার মাধ্যমে প্রাপ্ত তথ্য অনুযায়ী সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান শত শত মানুষকে গুম ও হত্যা করেছেন।
রোববার বেলা সাড়ে ১২টায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, জিয়াউল শত শত মানুষের পেট কেটে লাশ নদী, নালা, খাল ও বিলগুলিতে ফেলে দিয়েছে। এই ঘটনায় শক্তিশালী প্রমাণ আমাদের কাছে রয়েছে। তিনি আরও বলেন, এমন একজন দুঃসাহসী আসামির বিরুদ্ধে যথাযথ তদন্ত করা জরুরি এবং তদন্ত সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করবে, যা স্বাভাবিক প্রক্রিয়া।





