আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনের পর আরও ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে এই ঘোষণায় দলীয় সহ–আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা মনোনয়ন পাননি।


বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে ৩৬টি আসনের প্রার্থী ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


এ পর্যন্ত বিএনপি মোট ২৭২টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। এখনও ২৮টি আসন ফাঁকা রয়েছে, যার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনও রয়েছে। রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মনোনয়ন চেয়েছিলেন।


\r\n\r\n\r\n

এর আগে, ৩ নভেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ২৩৭টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছিল। ওই তালিকায় মাদারীপুর-১ আসনের প্রার্থী কামাল জামান মোল্লার প্রার্থিতা স্থগিত করা হয়েছিল। এবার সেই আসনে মনোনয়ন পেয়েছেন নাদিরা আক্তার।