ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত কেন্দ্রীয় সদস্য বেলাল হোসাইন অপু খান অর্জন করেছেন অবিস্মরণীয় সাফল্য। তিনি স্নাতকোত্তর পর্যায়ে পেয়েছেন ৩.৮৮ (out of 4) অনন্য ফলাফল।
সম্প্রতি ডাকসুতে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট শিবিরের প্যানেল থেকে কেন্দ্রীয় সদস্য হিসেবে নির্বাচিত হন তিনি। ছাত্র রাজনীতি ও সংগঠনের ব্যস্ততার মধ্যেও এমন অসাধারণ রেজাল্টে সহপাঠী ও শিক্ষকদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন অপু খান।
এমন সাফল্যময়ী রেজাল্টের বিষয়ে জানতে চাইলে অপু বলেন, আমার পরিবার, আমার শিক্ষকদের অনুপ্রেরণায় এমন রেজাল্ট করতে পেরেছি এবং আমাদের সংগঠন পড়াশোনা ফাস্ট প্রায়োরিটি দিয়ে থাকে তাই আমিও চেষ্টা করছি ভালো কিছু করার।
সহপাঠীদের ভাষ্যে এমন ফলাফল প্রমাণ করে পরিশ্রম, নিষ্ঠা ও একাগ্রতা থাকলে যেকোনো কাজের সাথেই শিক্ষাজীবনকে এগিয়ে নেওয়া সম্ভব।





