কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের আলোচিত যুবলীগ নেতা এসহাক মোল্লা জুয়েল শনিবার রাতে যৌথবাহিনী অভিযান চালিয়ে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। তার সঙ্গে ধরা পড়েছেন সহযোগী হান্নান।
\r\nএসহাক মোল্লা জুয়েল ভিটিকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার ছেলে। সহযোগী হান্নান একই এলাকার আশ্রাফ উদ্দিনের ছেলে। অভিযানের সময় তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়।
\r\nস্থানীয় সূত্রে জানা গেছে, জুয়েল মোল্লা ও তার পরিবার দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে মানিককান্দি গ্রামে ত্রাস চালিয়ে আসছিল। অভিযোগ রয়েছে, তার নেতৃত্বে অন্তত ৩০টি পরিবারের বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়েছে, যার কারণে প্রায় দুই বছর তারা গ্রামে প্রবেশ করতে পারেনি।
\r\nপাশাপাশি, ভুক্তভোগী পরিবারগুলো গ্রামের ফিরেই জুয়েল মোল্লা ও তার বড় ভাই বাদল মোল্লা বিএনপিতে যোগদান করেন। স্থানীয়রা অভিযোগ করেছেন, কেন্দ্র দখলের উদ্দেশ্যে তারা প্রকাশ্যে শোডাউন দিয়েছেন।
\r\nতিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে এসহাক মোল্লা জুয়েল ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া জুয়েলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।”





