জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, \"যদি এনসিপি যোগ্য নেতৃত্ব দিতে না পারে, তাহলে আমাদেরকেও ভোট দেওয়ার প্রয়োজন নেই।\"

\r\n

মঙ্গলবার (২৭ মে) বিকেলে চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় আয়োজিত এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।

\r\n

তিনি বলেন, “ভোট দিতে হবে যোগ্য নেতৃত্বকে। মার্কা দেখে নয়, দেখে নিতে হবে কে জনগণের সেবক হবে। যিনি সবার জন্য কাজ করবেন, তিনিই আপনার প্রার্থী।”

\r\n

ভোটারদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমরা যদি নিজেরা দুর্নীতিতে জড়িয়ে পড়ি, তাহলে আমাদের নেতাও দুর্নীতিবাজ হয়ে উঠবে। ভোট যদি টাকার বিনিময়ে বিক্রি করি, তাহলে পরবর্তী পাঁচ বছর সেই ভোটের মূল্য চোকাতে হবে নিপীড়নের মাধ্যমে।”

\r\n

তিনি আরও বলেন, “দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ শুরু হোক পরিবার থেকে। একজন সন্তান হিসেবে আমাদের সাহস থাকতে হবে বাবা-মায়ের আয়ের উৎস সম্পর্কে প্রশ্ন করার। বাবার মাসিক আয় ৪০ হাজার টাকা হলে, দেড় লাখ টাকার ফোন, ২৫ হাজার টাকার বাসাভাড়া — এসব প্রশ্ন করা জরুরি। এই সচেতনতাই সত্যিকারের শিক্ষার সূচনা।”

\r\n

এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু ও মো. আতাউল্লাহ এবং কেন্দ্রীয় সংগঠক আরমান হোসেন।

\r\n

সভায় বক্তারা জনগণকে রাজনৈতিকভাবে সচেতন হয়ে সৎ ও যোগ্য নেতৃত্ব বাছাইয়ের আহ্বান জানান।