জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়কর বিভাগের ৪১ অতিরিক্ত কর কমিশনার ও ১৩১ সহকারী কর কমিশনারের পদে রদবদল করেছে।
\r\n১৮ ও ১৯ আগস্ট ইস্যু করা পৃথক আদেশে তাদের দেশের বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে।
\r\nজারি করা আদেশ অনুযায়ী, কর্মকর্তাদের এনবিআরের প্রধান কার্যালয় এবং ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, বরিশাল ও ময়মনসিংহসহ বিভিন্ন কর অফিসে বদলি করা হয়েছে। তাদেরকে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। বদলির আদেশ এনবিআরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।





