বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেছেন, শেখ হাসিনার ঘনিষ্ঠ অনেক সচিব ও আমলা এখনো জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে নবীন দলের উদ্যোগে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে জয়নুল আবদিন ফারুক বলেন, “আপনারা গণঅভ্যুত্থানের ফসল। আপনারা কোনো ব্যক্তির সরকার নন, দেশের জনগণ আন্দোলনের মাধ্যমে আপনাদের ক্ষমতায় বসিয়েছে। এখন আপনাদের দায়িত্ব—যারা নতুন করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, তাদের নাম জাতির সামনে প্রকাশ করা এবং কেন তারা নানা অজুহাত তৈরি করছে তা জানানো।”

এসময় জাতীয় নির্বাচনের সময়সীমা ঘোষণার জন্য সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “দেরিতে হলেও আপনারা ঘোষণা দিয়েছেন, রোজার আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য আপনাদের ধন্যবাদ।”