জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, “যে কারণে ৮৫ বছর আগে হিটলারের দলকে নিষিদ্ধ করা হয়েছিল, ঠিক সেই একই কারণে বহু আগেই আওয়ামী লীগ তথা 'ফ্যাসিবাদী বাকশালীদের' নিষিদ্ধ করা যেত।”

\r\n

শনিবার (১০ মে) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর উত্তরা ১১ নম্বরে শহীদ মীর মুগ্ধ চত্বরে নাগরিক উন্নয়ন ফোরাম ঢাকা মহানগর উত্তর আয়োজিত একটি সমাবেশে তিনি এই মন্তব্য করেন। আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে চলমান আন্দোলনে সংহতি জানিয়ে এ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।

\r\n

সেলিম উদ্দিন বলেন, “আগস্ট বিপ্লবের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এলেও, তারা এখনও জনগণের সঙ্গে সুবিচার করতে পারেনি। জনগণের স্পন্দন ধরতে সরকার ব্যর্থ হয়েছে। মনে রাখতে হবে, সরকার কোনো বিশেষ গোষ্ঠীর ইচ্ছায় ক্ষমতায় আসেনি, তারা ছাত্র-জনতার ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে।”

\r\n

তিনি বলেন, “সরকারের উচিত জনমতের প্রতি শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং তাদের বিরুদ্ধে গণহত্যার বিচার নিশ্চিত করা। এই সিদ্ধান্তে কোনো রাজনৈতিক দল, সুশীল সমাজ বা সংবাদমাধ্যম প্রতিবাদ জানাবে না, বরং দেশের স্বার্থেই এটি কার্যকর হবে।”

\r\n

তিনি আরও বলেন, “আজ সন্ধ্যার উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। যারা এই সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নেবেন, তাদের পরিষদ থেকে বাদ দিতে হবে।”

\r\n

সেলিম উদ্দিন সরকারকে সতর্ক করে বলেন, “আপনারা ছাত্র আন্দোলনের ফসল। তাদের দাবি মেনে না নিলে ভবিষ্যতে উদ্ভূত পরিস্থিতি সরকার সামাল দিতে পারবে না।”

\r\n

সমাবেশে সভাপতিত্ব করেন নাগরিক উন্নয়ন ফোরামের উত্তরা অঞ্চল পরিচালক জামাল উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন অ্যাডভোকেট ইব্রাহিম খলিল। এছাড়াও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুহিব্বুল্লাহ।