সম্প্রতি উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে এক অজ্ঞাত নারীর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়। তবে এই ছবি আসল নয়, বরং এটি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তির সাহায্যে তৈরি—এমনটাই জানিয়েছে তথ্য যাচাই সংস্থা রিউমর স্ক্যানার


\r\n

রোববার, ২৪ আগস্ট, রিউমর স্ক্যানারের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে জানানো হয়, হোটেল রুমে উপদেষ্টা আসিফ ও এক নারীর ভাইরাল ছবিটি আসলে এআই দিয়ে তৈরি করা হয়েছে।


\r\n

সংস্থাটির অনুসন্ধানে উঠে এসেছে, ভিন্ন দুটি আসল ছবি থেকে এআই প্রযুক্তি ব্যবহার করে এই ভুয়া ছবি তৈরি করা হয়েছে। ছবির বিশ্লেষণে বেশ কিছু প্রযুক্তিগত অসঙ্গতিও ধরা পড়েছে। উদাহরণস্বরূপ, মূল ছবিতে নারীর হাতে থাকা ফুলটি ভাইরাল ছবিতে বিকৃত ও অসম্পূর্ণভাবে ফুটে উঠেছে—যা এআই জেনারেট করা ছবিতে সাধারণত দেখা যায়।


\r\n

রিউমর স্ক্যানারের এই প্রতিবেদন থেকে স্পষ্ট হয়, ভাইরাল ছবিটি বিভ্রান্তিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি করা হয়ে থাকতে পারে।