উত্তর কোরিয়ার জাতীয় দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট কিম জং উনকে অভিনন্দন জানিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।


\r\n

রোববার (৭ সেপ্টেম্বর) কোরীয় রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ এক প্রতিবেদনে জানায়, ৯ সেপ্টেম্বর ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়ার (ডিপিআরকে) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঠানো বার্তায় ইরানি প্রেসিডেন্ট কিম জং উনকে উষ্ণ শুভেচ্ছা জানান।


\r\n

অভিনন্দন বার্তায় তিনি কিম জং উনের সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেন। একই সঙ্গে তিনি ডিপিআরকের জনগণের সুখ, সমৃদ্ধি ও অগ্রগতি প্রত্যাশা করেন।

\r\n

পেজেশকিয়ান বার্তায় এও আশা প্রকাশ করেন যে, পারস্পরিক সদিচ্ছা ও সহযোগিতার ভিত্তিতে ভবিষ্যতে ইরান ও উত্তর কোরিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হবে।