ভারতের বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান উড্ডয়নের পর মাঝ আকাশে রাডার থেকে নিখোঁজ হয়েছে। শুক্রবার রাতের দিকে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ‘সুখোই–৩০ এমকেআই’ মডেলের বিমানটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। নিখোঁজ বিমানটির সন্ধানে তল্লাশি অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ।
ভারতীয় বিমানবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, বিমানটি আসামের জোরহাট বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৪২ মিনিট পর্যন্ত রাডারের সঙ্গে এর সর্বশেষ যোগাযোগ ছিল। এরপর থেকেই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
বিমানটির অবস্থান শনাক্তে অনুসন্ধান অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলেও উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, রাশিয়ার তৈরি সুখোই এসইউ–৩০ একটি আধুনিক যুদ্ধবিমান, যা প্রথম ১৯৮০-এর দশকে তৈরি করা হয়। এসইউ–৩০ এমকেআই মডেলটি ভারতীয় বিমানবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধবিমান হিসেবে বিবেচিত।
সূত্র: হিন্দুস্তান টাইমস





