ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার সকালে এ রোডম্যাপ প্রকাশ করা হয়।
রোডম্যাপ অনুযায়ী, ২২ জানুয়ারি ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা অনুষ্ঠিত হবে ২৮ জানুয়ারি। আগামী ১ ফেব্রুয়ারি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য অর্থ বরাদ্দ এবং পর্যবেক্ষক নিয়োগ সম্পন্ন করা হবে। এরপর ২ ও ৩ ফেব্রুয়ারি ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনী সামগ্রী জেলা সদরে পাঠানো হবে।
নির্বাচনী তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তারা ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং তা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।
ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। এ দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।





