আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিলের শুনানি চলছে।
শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে নির্বাচন কমিশনে এ শুনানি শুরু হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসিরউদ্দিন উপস্থিত রয়েছেন। আজ বিকেল পাঁচটা পর্যন্ত মোট ৭০ জনের আপিল আবেদনের শুনানি নেওয়া হবে।
শুক্রবার পর্যন্ত প্রার্থিতা ফিরে পেতে ৭২৩ জন আবেদন করেন। পরে ৭৮ জন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। ফলে চূড়ান্তভাবে ৬৪৫ জনের আপিল নিষ্পত্তির জন্য তালিকাভুক্ত হয়।
আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত এসব আপিলের শুনানি চলবে। এরপর ২০ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। সবশেষে প্রতীক চূড়ান্ত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে শুরু হবে নির্বাচনী প্রচারণা।





