ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানির অষ্টম দিন শুরু হয়েছে।


শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটরিয়ামে এই কার্যক্রম চলছে। আজ ৫১১ থেকে ৬১০ নম্বর আপিলের শুনানি হবে। আগামীকাল রোববার (১৮ জানুয়ারি) এ শুনানির শেষ দিন।


আগে, কমিশনে জমা ৪৩টি আপিলের মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা ১৮টি মঞ্জুর করা হয়েছে, ১৭টি নামঞ্জুর হয়েছে, এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে করা ৪টি আপিল খারিজ করা হয়েছে। এ ছাড়া শুনানি শেষে আরও ৪টি আপিলের বিষয়ে সিদ্ধান্ত অপেক্ষমাণ রাখা হয়েছে।


সংশোধিত তফসিল অনুযায়ী, নির্বাচন সংক্রান্ত আপিল ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।