দখলদার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরান ২০ জনকে গ্রেপ্তার করেছে। শনিবার (৯ আগস্ট) দেশটির বিচার বিভাগ জানিয়েছে, যাদের বিরুদ্ধে প্রমাণ মিলেছে তাদের কাউকেই ক্ষমা করা হবে না এবং এমন কঠোর বিচার করা হবে যা সবার জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

\r\n

গত বুধবার ইরান পরমাণু বিজ্ঞানী রুজবেহ ভাদীকে ফাঁসি দেয়। তিনি আরেক পরমাণু বিজ্ঞানীর তথ্য ইসরায়েলকে দিয়েছিলেন। ওই বিজ্ঞানী গত জুনে ইসরায়েলের হামলায় নিহত হন।

\r\n

ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গিরি জানান, গ্রেপ্তার হওয়া আরও ২০ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে যাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

\r\n

তিনি বলেন, “গুপ্তচর ও ইহুদিবাদীদের এজেন্টদের জন্য কোনো ধরনের ক্ষমা থাকবে না। কঠোর বিচারের মাধ্যমে এসব মামলাকে উদাহরণ হিসেবে রাখা হবে।” তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও তিনি জানান।

\r\n

গত জুনে ইসরায়েল ইরানে অতর্কিত হামলা চালিয়ে গুপ্তচরদের সহায়তায় একাধিক সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে। দুই সপ্তাহের যুদ্ধ শেষে ইরান ব্যাপক ধরপাকড় শুরু করে এবং দ্রুত বিচারের মাধ্যমে ইতোমধ্যে অন্তত আট গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। সূত্র: রয়টার্স