গাজা\r\nদখলের\r\nপরিকল্পনার প্রতিবাদে ইসরায়েলে দেখা\r\nগেছে\r\nনজিরবিহীন গণবিক্ষোভ। হাজারো\r\nমানুষ\r\nরাস্তায় নেমে\r\nসরকারের যুদ্ধনীতি প্রত্যাহারের আহ্বান\r\nজানিয়েছে, পাশাপাশি ইসরায়েলি সৈন্যদের এই\r\nযুদ্ধে\r\nঅংশ\r\nনা\r\nনেওয়ার\r\nআহ্বান\r\nজানানো\r\nহয়েছে।

\r\n\r\n

শনিবার\r\n(\r\nআগস্ট)\r\nসন্ধ্যায় তেল\r\nআবিবসহ\r\nদেশটির\r\nবিভিন্ন শহরে\r\nদশ\r\nহাজারের বেশি\r\nমানুষ\r\nবিক্ষোভে অংশ\r\nনেয়।\r\nবিক্ষোভের নেতৃত্ব দেয়\r\n‘ফ্যামিলিজ ফোরাম’\r\nনামে\r\nএকটি\r\nসংগঠন,\r\nযারা\r\nগাজায়\r\nআটক\r\nজিম্মি\r\n\r\nনিখোঁজ\r\nপরিবারের প্রতিনিধিত্ব করে।\r\nতেল\r\nআবিব,\r\nজেরুজালেম, শায়ার\r\nহানেগেভ \r\nকিরিয়াত গাটসহ\r\nবিভিন্ন স্থানে\r\nবড়\r\nসমাবেশ\r\nছাড়াও\r\nআরও\r\nবহু\r\nএলাকায়\r\nছোট\r\nছোট\r\nপ্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

\r\n\r\n

রোববার\r\n(১০\r\nআগস্ট)\r\nটাইমস অব ইসরায়েলএর\r\nএক\r\nপ্রতিবেদনে বলা\r\nহয়,\r\nসমাবেশের আগে\r\nএক\r\nসংবাদ\r\nবিজ্ঞপ্তিতে জিম্মি\r\nপরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রতি\r\nআহ্বান\r\nজানান,\r\nযেন\r\nদ্রুত\r\nএকটি\r\nচুক্তিতে পৌঁছে\r\nবন্দিদের মুক্ত\r\nকরার\r\nউদ্যোগ\r\nনেওয়া\r\nহয়।\r\nতারা\r\nসতর্ক\r\nকরে\r\nবলেন,\r\nঅব্যাহত হামলার\r\nমধ্যে\r\nপ্রিয়জনদের জীবিত\r\nফিরে\r\nপাওয়া\r\nপ্রায়\r\nঅসম্ভব\r\nহয়ে\r\nপড়বে।

\r\n\r\n

বিশ্লেষকরা মনে\r\nকরছেন,\r\nএই\r\nবিক্ষোভ শুধু\r\nযুদ্ধনীতি নয়,\r\nসরকারের সিদ্ধান্ত \r\nকৌশলকেও চ্যালেঞ্জ করছে।\r\nএকইসাথে গাজার\r\nমানবিক\r\nসংকট\r\nআরও\r\nগভীর\r\nহওয়ার\r\nআশঙ্কাও প্রকাশ\r\nকরছেন\r\nতারা।

এই\r\nগণবিক্ষোভ শুরু\r\nহয়েছে\r\nএমন\r\nএক\r\nসময়,\r\nযখন\r\nইসরায়েলি মন্ত্রিসভা সামরিক\r\nবাহিনীর আপত্তি\r\nসত্ত্বেও ঘনবসতিপূর্ণ গাজা\r\nশহর\r\nদখলের\r\nসিদ্ধান্ত নেয়।\r\nপরিস্থিতি এখন\r\nআরও\r\nউত্তাল\r\nহয়ে\r\nউঠছে।