ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরাইলকে ছাড়লেই তবেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করা সম্ভব হবে। সোমবার তেহরানে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
খামেনি বলেন, যদি যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে হস্তক্ষেপ বন্ধ না করে এবং ইসরাইলকে প্রদত্ত সমর্থন প্রত্যাহার না করে, তবে তেহরান তাদের সঙ্গে কোনো ধরনের সহযোগিতার দিকে এগোবে না। তিনি আরও যোগ করেন, “যদি তারা পুরোপুরি ইসরাইলি শাসনের সমর্থন বন্ধ করে, এখানকার সামরিক ঘাঁটি সরিয়ে নেয় এবং অঞ্চলে হস্তক্ষেপ না করে, তখনই সহযোগিতার বিষয়ে ভাবা যেতে পারে। যুক্তরাষ্ট্রের ঔদ্ধত্যমূলক আচরণ ছাড়া অন্য কোনো কৌশল কার্যকর হয় না।”
উল্লেখ্য, খামেনি এই মন্তব্য করেছেন ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে। ওই বিপ্লবে পশ্চিমা সমর্থিত তৎকালীন শাসক শাহ মোহাম্মদ রেজা পাহলভি ক্ষমতাচ্যুত হন।
তিনি আরও বলেন, “যদি একটি দেশ শক্তিশালী হয় এবং শত্রুরা বুঝতে পারে যে তার সঙ্গে মোকাবিলা করলে তাদের কোনো লাভ হবে না, বরং ক্ষতিই হবে, তাহলে সেই দেশ নিরাপদ থাকবে।”
এছাড়া খবর রয়েছে, ইরান রাশিয়ার সহযোগিতায় দেশটিতে ৮টি পরমাণু বিদ্যুত্ কেন্দ্র নির্মাণ করবে।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড





