মধ্যপ্রাচ্যে দুই সপ্তাহ ধরে চলা সংঘাতের মধ্যে এবার ইরানের পাশে দাঁড়ালো রাশিয়া ও চীন। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানালেও, মস্কো ও বেইজিং তা প্রতিহত করে।
নিউইয়র্কে শুক্রবার অনুষ্ঠিত নিরাপত্তা পরিষদের বৈঠকে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধের যৌক্তিকতা তুলে ধরার চেষ্টা করলে তা বাধাগ্রস্ত হয় রাশিয়া ও চীনের কারণে। বৈঠকের সময় একে অপরের বিরুদ্ধে কঠোর অভিযোগও উঠে।
নিরাপত্তা পরিষদের চলতি মাসের সভাপতি হিসেবে যুক্তরাষ্ট্র ‘১৭৩৭ কমিটি’র কার্যক্রম সক্রিয় করার প্রস্তাব দেয়, যা ইরানের ওপর জাতিসংঘ নিষেধাজ্ঞার তদারকি করে। তবে রাশিয়া ও চীন এই প্রস্তাব ঠেকানোর চেষ্টা করলেও ভোটাভুটিতে তারা সফল হয় না।
শেষ পর্যন্ত প্রস্তাব ১১–২ ভোটে পাস হয়, যেখানে রাশিয়া ও চীন ভোটদান থেকে বিরত থাকে। এসময় জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত মাইক ওয়াল্টজ অভিযোগ করেন, মস্কো ও বেইজিং তাদের প্রতিরক্ষা অংশীদার ইরানকে রক্ষা করতে কমিটির কার্যক্রমে বাধা দিচ্ছে।





