মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়ায় তার সম্পৃক্ত থাকা উচিত বলে তিনি মনে করেন। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি নির্বাচন প্রসঙ্গে তিনি এই মন্তব্য করেন।
এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ছাড়া ইরান যদি নতুন নেতৃত্ব নির্বাচন করে, তবে তারা সময় নষ্ট করছে। তিনি আরও বলেন, খামেনির ছেলে মোজতাবা খামেনিকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হলেও তিনি সেটি সমর্থন করবেন না।
‘খামেনির ছেলে দুর্বল। আমাকে নিয়োগে জড়িত থাকতে হবে’, বলেন মার্কিন প্রেসিডেন্ট।
ইরানে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে এমন নেতৃত্বই তিনি দেখতে চান। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি নতুন নেতৃত্ব পূর্ববর্তী নীতিই অনুসরণ করে, তাহলে আগামী পাঁচ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে।





