মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বলেছেন, যুক্তরাষ্ট্র মনে করে তারা ইরানে ‘রেজিম পরিবর্তন’ করতে সক্ষম হয়েছে।


তিনি বলেন, “আপনি বলতে পারেন আমরা রেজিম পরিবর্তন করেছি, কারণ আগের শাসনব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে—তারা সবাই মারা গেছে। পরবর্তী শাসনও প্রায় শেষ, আর এখন আমরা সম্পূর্ণ ভিন্ন একটি দলের সঙ্গে কাজ করছি, যাদের সঙ্গে আগে কেউ কাজ করেনি। তাই আমি এটাকে রেজিম পরিবর্তনই বলব, এবং সত্যি বলতে তারা বেশ যুক্তিসঙ্গত।”


ট্রাম্প আরও যোগ করেন, “আমি মনে করি আমরা রেজিম পরিবর্তন অর্জন করেছি—এর চেয়ে ভালো আর কী হতে পারে?”


তিনি দাবি করেন, যুদ্ধের এক মাসের মধ্যে ইরানের বহু নেতাকে হত্যা করা হয়েছে এবং আগের ‘খারাপ’ ও ‘দুষ্ট’ শাসনব্যবস্থা কার্যত শেষ হয়ে গেছে। তার ভাষায়, দ্বিতীয় পর্যায়ের নেতৃত্বও শেষ—তারা সবাই মারা গেছে, শুধু একজন হয়তো এখনও বেঁচে আছে।


এছাড়া তিনি মনে করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতা হতে পারে। ট্রাম্প বলেন, “আমার মনে হয় আমরা তাদের সঙ্গে একটি চুক্তি করব—প্রায় নিশ্চিত, তবে নাও হতে পারে।”


তবে তিনি আরও বলেন, “ইরানের বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যায় না—আমরা তাদের সঙ্গে আলোচনা করি, তারপর আবার প্রয়োজন হলে হামলা চালাতে হয়।”