ইরানি এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ইরানি দ্বীপ দখলের চেষ্টা করা মার্কিন কৌশল “কালেক্টিভ সুইসাইডের সমান।”
রোববার (২৯ মার্চ) সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এই মন্তব্যের তথ্য প্রকাশ করে।
জ্যেষ্ঠ কর্মকর্তা গোলামরেজা মেসবাহি মোগাদাম বলেন, মার্কিন বাহিনীর উচিত ‘প্রাণ’ বাঁচিয়ে পরিস্থিতি থেকে বের হওয়া। বড় ধরনের ক্ষতি বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন মার্কিন প্রশাসনের।
তিনি আরও বলেন, অতীতে হরমুজ প্রণালীকে আরও কার্যকর কৌশলগত প্রবেশপথ হিসেবে ব্যবহার করা যেত, যাতে ইসলামি প্রজাতন্ত্রের প্রতি শত্রুভাবাপন্ন দেশগুলোর প্রবেশ রোধ করা সম্ভব হতো।





