ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায় ভোররাত থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বৃহস্পতিবার (১৯ জুন) ভোর থেকে শুরু হওয়া এই হামলায় এখন পর্যন্ত অন্তত ৪৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

\r\n

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের অন্তত চারটি এলাকায় গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে তিনটি এলাকা দেশটির মধ্যাঞ্চলে অবস্থিত এবং অপরটি রাজধানী তেল আবিবের গুশ দান এলাকায়।

\r\n

এই হামলা ইসরায়েল-ইরান চলমান উত্তেজনার সর্বশেষ সংযোজন। এর সূত্রপাত হয় গত ১৩ জুন, শুক্রবার ভোর সাড়ে ৪টায়, যখন ইরানে বিমান হামলা শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী (আইএএফ)। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন অভিযোগে চালানো এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন দ্য রাইজিং লায়ন’।

\r\n

ইসরায়েলের এই বিমান হামলায় ইরানে ব্যাপক প্রাণহানি হয়েছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ইসরায়েলে পরিচালিত হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৬০০ জন এবং আহত হয়েছেন ১,৩০০-এর বেশি মানুষ।

\r\n

ইসরায়েলের হামলার কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা জবাব দেয় ইরান। তারা ‘অপারেশন ট্রু প্রমিজ থ্রি’ নামের সামরিক অভিযান শুরু করে। চলমান এই অভিযানে গত পাঁচ দিনে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে বহু হতাহত হলেও ইসরায়েল এখনো হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেনি।

\r\n

এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

\r\n

সূত্র: আলজাজিরা