পরমাণু ইস্যুতে ইরান এবং যুক্তরাষ্ট্র পরবর্তী ধাপের আলোচনা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি।\r\n

\r\n

\r\n

রোববার (১৫ জুন) দুই দেশের মধ্যে আলোচনা হওয়ার কথা ছিল।\r\n

\r\n

ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন, “রোববার মাস্কাটে অনুষ্ঠিত হতে যাওয়া ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা এখন অনুষ্ঠিত হবে না। কিন্তু স্থায়ী শান্তির একমাত্র পথ হিসেবে কূটনীতি এবং সংলাপই রয়ে গেছে”।\r\n

\r\n

ইসরায়েল যদি আক্রমণ অব্যাহত রাখে, তাহলে “আরও কঠোর” প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

\r\n

\r\n

পেজেশকিয়ান বলেন, “ইহুদিবাদী আগ্রাসন অব্যাহত থাকলে আরও কঠোর এবং শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে ইরানের সশস্ত্র বাহিনী”।\r\n

\r\n

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে ফোনে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেছেন বলে জানা গেছে।\r\n

\r\n

\r\n

এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তার দেশ তেহরানের “দ্বৈত হুমকি- পারমাণবিক এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র” প্রতিহত করার লক্ষ্যে কাজ করছে।\r\n

\r\n

“আমরা তাদের ২০ হাজার ক্ষেপণাস্ত্রের উৎপাদন ক্ষমতা তৈরি করতে দিতে পারি না এবং আইডিএফ এখন এটাই করছে,” বলেন তিনি।