ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে এম.ফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনে বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ সময় পরীক্ষা পরিদর্শন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী ও ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
এসময় আরও উপস্থিত ছিলেন থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ.ব.ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মো: এমতাজ হোসেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. বেগম রোকসানা মিলি, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: আসাদুজ্জামান, লোক প্রশাসন বিভাগের প্রফেসর ড. এ. কে. এম মতিনুর রহমান, প্রক্টর প্রফেসর ড. শাহিনুজ্জামান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মো: ওবায়দুল ইসলাম, বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট প্রফেসর ড. মো: জালাল উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, এম.ফিল প্রোগ্রামে রেজিস্ট্রেশনকৃত ৮১ জনের মধ্যে উপস্থিত ছিলেন ৭০ জন। অন্যদিকে, পিএইচডি প্রোগ্রামে রেজিস্ট্রেশনকৃত ৪৩ জনের মধ্যে উপস্থিত ছিলেন ৩৮ জন।





