ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে সাজিদ আব্দুল্লাহ (২৫) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
 
বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে মরদেহ তোলা হয়।
 
সাজিদ আব্দুল্লাহ বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। পুকুর থেকে তোলার পর তার সহপাঠীরা মরদেহ শনাক্ত করেন।
 
ইবি মেডিক্যাল সেন্টারের চিকিৎসক মো. শাহেদ বলেন, 'এটা সম্ভবত ৪-৫ ঘন্টা আগের। পালস পায়নি।'


এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, হল কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।





ইবি প্রতিনিধি