ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উত্তর মালুকু প্রদেশের হালমাহেরা এলাকায় ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূতাত্ত্বিক সংস্থা (বিএমকেজি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। খালিজ টাইমস এই তথ্য প্রকাশ করেছে।


সংস্থার মতে, এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ এলাকায় অবস্থানের কারণে ইন্দোনেশিয়ার বিভিন্ন অঞ্চলে নিয়মিত ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে।


বিশেষজ্ঞরা জানিয়েছেন, রিং অব ফায়ার অঞ্চলে বারবার ভূমিকম্প হওয়ার কারণে সতর্ক থাকা জরুরি, কারণ যেকোনো সময় কম্পন বড় আকার ধারণ করতে পারে।


এদিকে, মিয়ানমারেও আজ ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ সময় রোববার (২৩ নভেম্বর) সকাল ১০টা ৩৯ মিনিটে এটি আঘাত হানে।