ইন্দোনেশিয়ার জাভা অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

\r\n

ইন্দোনেশিয়ায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) স্থানীয় সময় সকালে জাভা অঞ্চলে এই ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

\r\n

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল জাতিরোটো এলাকা থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১৩৮ কিলোমিটার, যা তুলনামূলকভাবে গভীরে হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে বলে ধারণা করা হচ্ছে।

\r\n

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।