পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আশঙ্কা প্রকাশ করেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন সহিংসতা ঘটতে পারে। রোববার (১ ফেব্রুয়ারি) মিডিয়া রিসোর্স ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) ও ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) আয়োজিত এক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “৯১ থেকে এখন পর্যন্ত সব নির্বাচনে সহিংসতা হয়েছে। তবে এবারের নির্বাচনে জনগণের শান্তিপূর্ণ ভোটের প্রত্যাশা পূরণ হবে বলে আশা করি।” এ সময় সাংবাদিকদের দায়িত্ব ও নিরাপত্তার গুরুত্বের কথাও তিনি উল্লেখ করেন।