দলীয় সিদ্ধান্তে বিএনপির আরও ২৪ জন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাদের আগেই প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে তারা কেন্দ্রে আবেদন করলে সেই আবেদন বিবেচনা করে বহিষ্কারাদেশ তুলে নেওয়া হয়।
বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতাদের মধ্যে রয়েছেন সাতক্ষীরার ইশ্বরদীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বেলাল-ই-মোস্তফা টুটুল, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের অরুয়াইল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি বাদল আহমেদ, পাবনার আটঘরিয়া উপজেলার মাঝপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আলী প্রামাণিক, জামালপুরের মাদারগঞ্জের আদারভিটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চৌধুরী মুক্তা এবং নাটোরের লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ছিদ্দিক আলী মিষ্টু।
এ ছাড়া পিরোজপুরের সদর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য রাসেল সিকদার, বান্দরবানের সাবেক সহসভাপতি আব্দুল কুদ্দুছ ও আবুল কালাম, বান্দরবান মহিলা দলের সাবেক যুগ্ম সম্পাদক ও নাইক্ষ্যংছড়ি মহিলা দলের সাবেক সভাপতি হামিদ চৌধুরী, নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, আলীকদম উপজেলার সাবেক দপ্তর সম্পাদক রিটন, লামা উপজেলার সাবেক সহসভাপতি জাকের হোসেন মজুমদারও দলে ফিরেছেন।
তালিকায় আরও আছেন বাঁশখালীর সাবেক সদস্য মো. আসহাব উদ্দিন চেয়ারম্যান, কুড়িগ্রাম মহিলা দলের সাবেক সদস্য ও নাগেশ্বরী মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌসী বেগম, একই উপজেলার মহিলা দলের সাবেক সভাপতি আমিনা বেগম অনন্যা।
এ ছাড়া খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য জহুরুল হক, খুলনা মহানগর বিএনপির সাবেক সদস্য শেখ সাজ্জাদ হোসেন তোতন, রংপুর জেলা বিএনপির সাবেক সদস্য ও বদরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির মানিক, সিরাজগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি বেলাল হোসেন, যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম মিন্টু, সদস্য মুকুল হোসেন, উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য মিজানুর রহমান বাবু, পঞ্চক্রোশী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী এবং বড়হর ইউনিয়নের সাবেক যুগ্ম আহ্বায়ক ছাকোয়াত হোসেন সাবুও বহিষ্কারাদেশ প্রত্যাহারের মাধ্যমে দলে ফিরছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তাদের আবেদন এবং পরবর্তী বিবেচনায় বুধবার সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ তুলে নেওয়া হয়েছে।





