ঢাকা-৮ আসনে বেসরকারি ফলাফলে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির মোহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারীর চেয়ে ৫ হাজারের বেশি ভোটে এগিয়ে থাকেন।


শুক্রবার রাত পৌনে ৪টার দিকে ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী ফলাফল ঘোষণা করেন।


ফলাফলে দেখা যায়, ১০৮টি কেন্দ্রে নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫১ হাজার ৫৭২ ভোট। পোস্টাল ভোটে তিনি আরও ২ হাজার ৫৫৫ ভোট পান। সব মিলিয়ে তাঁর মোট প্রাপ্ত ভোট দাঁড়ায় ৫৪ হাজার ১২৭।


অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেফায়েত উল্লা হাতপাখা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪৩৬ ভোট। গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী মেঘনা আলম পেয়েছেন ৬০৮ ভোট।


এই আসনে মোট ভোটার ছিলেন ২ লাখ ৭৫ হাজার ৪৭৪ জন। ভোট পড়েছে ১ লাখ ২০ হাজার ৪৮৪টি। এর মধ্যে বাতিল হয়েছে ২ হাজার ৮১৭ ভোট। বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৬৬৭।


পোস্টাল ভোটার ছিলেন ৮ হাজার ৯৯২ জন। তাদের মধ্যে ভোট দিয়েছেন ৬ হাজার ১২ জন এবং বাতিল হয়েছে ৩২০টি পোস্টাল ভোট।