সপ্তাহ না যেতেই আবারও বঙ্গোপসাগরে ভূমিকম্প হয়েছে। মঙ্গলবার সকাল ৭টা ৫৬ মিনিটে ৪.২ মাত্রার কম্পন রেকর্ড করা হয়। উপকূল থেকে কেন্দ্রস্থল দূরে থাকায় কেউ তা অনুভব করেননি।

ভারতের ভূ-বিজ্ঞান মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য উদ্ধৃত করে টেলিগ্রাফ ইন্ডিয়া জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ২০.৫৬ উত্তর অক্ষাংশ ও ৯২.৩১ পূর্ব দ্রাঘিমাংশে। গভীরতা ছিল ৩৫ কিলোমিটার।


এর আগে গত এক সপ্তাহে কয়েক দফা ভূমিকম্প হয়েছে দেশে। ২৬ নভেম্বর রাতে বঙ্গোপসাগরে চার মাত্রার কম্পন রেকর্ড হয়। ১ ডিসেম্বর রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার শহর, উখিয়া ও চকরিয়ায় ভূমিকম্প অনুভূত হয়। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ওই কম্পনের মাত্রা ছিল ৪.৯ এবং উৎপত্তিস্থল ছিল মিয়ানমার।


\r\n\r\n\r\n

সাম্প্রতিক এসব ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মিয়ানমারে অনুভূত কম্পন কয়েক সেকেন্ড স্থায়ী ছিল, তবে বঙ্গোপসাগরের সর্বশেষ কম্পনে কোনো অনুভূতির তথ্য পাওয়া যায়নি।