আফগানিস্তানের পূর্বাঞ্চলে আঘাত হেনেছে ৬.০ মাত্রার ভূমিকম্পে। কুনার প্রদেশে মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে এবং প্রায় ২ হাজার ৭০০ জন আহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন আফগান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ রাজধানী কাবুলে এক সংবাদ সম্মেলনে।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানায়, ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে হয়েছে।
কুনারের পাশাপাশি নাঙ্গারহার প্রদেশে ১২ জন নিহত ও ২৫৫ জন আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা সতর্ক করেছেন, এই ঘটনায় আরও শত শত মানুষের মৃত্যু হতে পারে।
সূত্র: আল জাজিরা





