আসাদুল্লাহ আল গালিব (কুষ্টিয়া) : কুষ্টিয়ার পান্টিতে সামাজিক সেচ্ছাসেবী সংগঠন আন-নূর সেবা সংস্থার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮জুন) দিনব্যাপী কুষ্টিয়ার রোজ হলিডে রিসোর্টে এই আয়োজন অনুষ্ঠিত হয়। এসময় গান, কবিতা,তেলায়াত, হাড়ি ভাঙ্গা খেলা অনুষ্ঠিত হয়। আয়োজনে উপস্থিত ছিলেন আন-নূর সেবা সংস্থার সাবেক বর্তমান প্রায় শতাধিক সদস্যবৃন্দ।
সাবেক সভাপতি মিজানুর রহমান বলেন, দীর্ঘদিন পরে আমাদের সংস্থার সদস্যরা এক হয়ে অনেক সুন্দর আয়োজন শেষ করতে পেরেছি। আগামীতেও এমন আয়োজন থাকবে।
বর্তমান সভাপতি আব্দুস সালাম বলেন, আমরা মূলত সামাজিক সংগঠন। আমরা দীর্ঘদিন পরে সবাই একত্রে হতে পেরে অনেক ভালো লাগলো। আমরা সাবেকদের ভাইদের দিকনির্দেশনা ও পরার্মশ পেলাম। চলতি বছরে বেশ কয়েটি কাজ করতে পারবো বলে আশাবাদী।





