ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, নরসিংদী থেকে আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)।


\r\n

তিনি আরও বলেন, গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অনুরোধের ভিত্তিতে আতাউর রহমানকে গ্রেপ্তার করে জিএমপির কাছে হস্তান্তর করা হয়েছে। আতাউর রহমানের ক্ষেত্রে তিন মাসের ডিটেনশন আদেশ রয়েছে। তাই জিএমপি তার গ্রেপ্তারের জন্য ডিএমপিকে অনুরোধ করেছিল। গ্রেপ্তার কার্যক্রম গত মঙ্গলবার রাতে সম্পন্ন হয়।