যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আজ রোববার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিতে পারেন। ধারণা করা হচ্ছে, আজ বিকেলে এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করবে তার প্রশাসন।

এর আগে গত জুলাইয়ে স্টারমার প্রশাসন জানায়, সেপ্টেম্বরের মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা আসবে।

যুক্তরাজ্য সরকার জানায়, ইসরায়েল যদি গাজায় যুদ্ধবিরতি ও দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য টেকসই শান্তি প্রতিষ্ঠায় চুক্তিতে রাজি না হয়, তবে লন্ডন তাদের অবস্থান বদলাবে এবং ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।

তবে যুক্তরাজ্যের এ অবস্থান পরিবর্তনের সমালোচনা করেছে ইসরায়েল। আপত্তি জানিয়েছে গাজায় জিম্মি থাকা ইসরায়েলিদের পরিবার ও বেশ কয়েকজন রক্ষণশীল রাজনীতিকও।