জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী রোববার (১০ আগস্ট) হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। খসড়া তালিকায় কারও তথ্য ভুল থাকলে আগামী ১২ দিনের মধ্যে সংশোধনের আবেদন করা যাবে।

\r\n

ইসি সূত্রে জানা গেছে, এবারের হালনাগাদে প্রায় ৪৪ লাখ নতুন ভোটার যুক্ত হয়েছেন। এসব নতুন ভোটারের তথ্য খসড়া সম্পূরক তালিকায় অন্তর্ভুক্ত থাকবে। উপজেলা নির্বাচন কর্মকর্তারা তালিকাটি নির্দিষ্ট স্থানে টানিয়ে দেবেন।

\r\n

সংশোধনের জন্য দাখিল করা আবেদন আগামী ২৪ আগস্টের মধ্যে নিষ্পত্তি করা হবে। পরবর্তী কার্যক্রম শেষ করে আগামী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি।

\r\n

এছাড়া, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তারাও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন।

\r\n

প্রসঙ্গত, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।